সাতক্ষীরার পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক ৪২

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৩:৫২
 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪২ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। আটককৃতদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা থেকে ৩ জন, কালিগঞ্জ থানা থেকে ৮ জন, শ্যামনগর থানা থেকে ৩ জন, আশাশুনি থানা থেকে ৬ জন, দেবহাটা থানা থেকে ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
 
তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ