ভূরুঙ্গামারীতে উন্নয়ন মেলার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৫:৪৩
ভুরুঙ্গামারীতে উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সারা দেশের ন্যায় ৩দিন ব্যাপী উপজেলা চত্বরে উন্নয়ন মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন ২৫ কুড়িগ্রাম-১ এর জাতীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান।
 
এ সময় উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসীসহ অন্যান্য অফিসার, প্রতিষ্ঠান প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যথাক্রমে জাতীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, এএসপি শওকত আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সায়েম, ওসি ইমতিয়াজ কবির ও স্থানীয় জাপা সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজ প্রমুখ।
 
পরে অতিথিরা মেলায় অংশ নেয়া ৪০টি বিভিন্ন স্থল পরিদর্শন করে।
 
ইত্তেফাক/নূহু