যশোর-২ (চৌগাছ-ঝিকরগাছা) আসনের সাংসদ অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বের রোল মডেল এখন বাংলদেশ। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, বাংলাদেশ এখন উপচে পড়া ঝুড়ি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চৌগাছা উপজেলা পরিষদের সামনে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত দশ বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৩তম অধিবেশনে বিশ্ব নেতৃবৃন্দের প্রশংসা কুড়িয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ এখন বাইরের দেশের কাছে ত্রাণের আশায় থাকে না। বাংলাদেশ এখন ইন্দেনেশিয়া, নেপালসহ অনেক দেশে সুনামিতে ত্রাণ সাহায্য পাঠায়। অর্থাৎ বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, চৌগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামিম উদ্দীন, সাবেক সভাপতি মাস্টার শাহাজান কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, কাউন্সিলর শাহিনুর রহমান, সিরাজুল ইসলাম রাজ, অধ্যক্ষ মোস্তানিচুর রহমান, যুবলীগ নেতা চেয়ারম্যান রফিকুল ইসলাম, চেয়ারম্যান আতিয়ার রহমান, চেয়ারম্যান ওবাইদুর রহমান সবুজ প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
