মদনে শুরু হয়েছে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহঃস্পতিবার এ উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পাবলিক হল প্রাঙ্গনে মুক্ত মঞ্চে ইউএনও মোঃ ওয়ালী উল হাসানের সভাপতিত্ত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, ওসি মোঃ রমিজুল হক, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু সালেক খোকন, প্রভাষক সিদ্দিকুর রহমান প্রমুখ। উন্নয়ন মেলায় উপজেলার বিভিন্ন বিভাগের চল্লিশটি স্টল অংশগ্রহণ করে।
ইত্তেফাক/নূহু
