দৌলতপুরে উন্নয়ন মেলা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৬:৩২
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে সারাদেশের ন্যায় তিনদিন ব্যাপী চতুর্থ উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উন্নয়ন মেলা উপলক্ষ্যে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সংসদ সদস্য রেজাউল হক, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ রেজাউল করীম, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন প্রমুখ।
 
মেলায় সরকারি বে-সরকারি ৫৫টি প্রতিষ্ঠান তাদের সেবা প্রদান সহ বিভিন্ন কর্মসূচী প্রদর্শন করছে।
 
ইত্তেফাক/নূহু