ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলের লোহাগড়ায় ৩ দিনব্যাপী ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ হাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রমা রানী রায়, সাবেক সংসদ সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এস কে আবু বাকের, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম), জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি এ্যাড. সৈয়দ আইয়ূব আলী, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. হান্নান রুনু শিকদার, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
