ঝালকাঠিতে গতকাল জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে সকাল ১০টার দিকে বিশাল র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। র্যালির অগ্রভাগে হাতি ও লাঠি খেলাসহ বর্ণাঢ্য আয়োজন ছিলো চোখে পড়ার মতো।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কয়েক হাজার কর্মী।
এরপর ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে এই মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসিরুজ্জামন। মেলা উপলক্ষে ৩, ৪ ও ৫ অক্টোবর তিন দিনের ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
