ফকিরহাটে উন্নয়ন মেলা অনুষ্ঠিত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৭:১৬
ফকিরহাটে উন্নয়ন মেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে উন্নয়ন মেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী সুমি বেগম ও শেখ শওকাত আলীর সাথে কথা বলেন।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার হাবিবুননাহার, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়সহ জেলার সরকারি কর্মকর্তাবৃন্দ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বাগেরহাট জেলার বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জানান, ফকিরহাটে সরকারের বিভিন্ন সংস্থার ৬১টি স্টল রয়েছে। দর্শকদের জন্য এসব স্টল উন্মুক্ত রাখা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ