মাগুরা কালেকটরেট মাঠে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ শুরু হয়েছে। উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে সকাল ৯টায় শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নোমানী ময়দান থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেকটরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার এমপি, জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খাঁন মো. রেজোয়ানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
কালেকটরেট মাঠে মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১১০টি স্টল রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/জেডএইচ
