'উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উন্নয়ন মেলা। ৪ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলা উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম, সহকারী কমিশনার ভুমি জোনায়েদ কবির সোহাগ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার অর্ধশতাধিক সেবামূলক প্রতিষ্ঠানে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রামাণ্যচিত্র নিয়ে স্থাপিত স্টল পরিদর্শন করেন।
ইত্তেফাক/নূহু
