মুন্সীগঞ্জে উন্নয়ন মেলা উদ্বোধন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৭:২৪
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা-২০১৭ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
এর আগে উন্নয়ন মেলা উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাসিমা বেগম এনডিসি। 
 
এ সময় জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএমসহ জেলার প্রতিটি দফতরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজসহ সাধারণ জনতা অংশ নেন। মিছিলটি কালেক্টরেট মাঠের মেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
 
ইত্তেফাক/জেডএইচ