আগৈলঝাড়ায় উন্নয়ন মেলা শুরু

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৭:৩৫
‘শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’ -এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী উদ্বোধন হওয়া সরকারের চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর কাঙ্ক্ষিত উন্নয়ন ও বাস্তবায়নের চিত্র তুলে ধরে মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
 
সকালে প্রধানমন্ত্রী কর্তৃক চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন পূর্ব উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে সরকারি কর্মকর্তা, কর্মচারী, আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীসহ সাধারণ জনগণের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 
 
র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমলা রানী মণ্ডল, জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লাসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন ও শিক্ষার্থীবৃন্দ, আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উন্নয়ন মেলায় ৩৭টি স্টলে উপজেলার সরকারি ও বেসরকারি খাতের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়। তিন দিনব্যাপী মেলায় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবার কথা জানিয়েছেন আয়োজকরা। 
 
ইত্তেফাক/জেডএইচ