বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৯:০৭

শ্যামলেন্দু পাল

নেত্রকোনা প্রতিনিধি

 

বাংলা নববর্ষ উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মিতালী সংঘ, মধুমাছি কচি-কাঁচার মেলা, উদীচী, নারী প্রগতি সংঘ, নেত্রকোনাস্থ আটপাড়া উপজেলা সমিতি, শতদল, মহিলা পরিষদ, নেত্রকোনা সরকারি কলেজসহ বিভিন্ন সামাজিক  ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথকভাবে মঙ্গল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে  মুক্তমনা মঞ্চে জেলা প্রশাসক মঈনউল ইসলাম বর্ষবরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে সেখানে উদীচীসহ বিভিন্ন সংগঠন নাচ-গানসহ নানা অনুষ্ঠান আয়োজন করে। সবচেয়ে আকর্ষণীয় ছিল উদীচীর খুদে তবলা বাদকদের তবলা সঙ্গত পরিবেশনা, যা উপস্থিত সকল দর্শকদের আকৃষ্ট করে। এছাড়া নববর্ষ উপলক্ষে নেত্রকোনা মধুমাছি কচি-কাঁচার মেলার উদ্যোগে দু-দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। অপরদিকে আটপাড়া সমিতি মোক্তারপাড়ার মাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। মিতালী সংঘের  ময়ূর শোভিত শোভাযাত্রাটি শহরের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ করে।