তানোরে জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৭:৫৪
'উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর তানোরে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার  উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা ডাকবাংলো মাঠে এসে শেষ হয়। র‌্যালি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিড়িও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।
 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো: গোলাম রাব্বীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বন্দনা রাণী প্রামানিক, সহকারী কমিশনার ভূমি আব্দুল্যাহ আল মামুন, তানোর থানার ওসি রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সভাপতি ও কমলা ইউপি চেয়ারম্যার লুৎফর হায়দার রশিদসহ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
 
মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের ও বেসরকারি সংগঠনের শতাধিক স্টল অংশ নিয়েছে।
 
ইত্তেফাক/নূহু