বাঘায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে উন্নয়ন মেলা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৮:২৬
বাঘায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা। এবারের মেলায় প্রধান আকর্ষণ সৃষ্টি করেছে উন্নয়নের প্রতিকী হিসাবে 'পদ্মা সেতুর আদলে' নির্মিত প্রধান গেট এবং ৬৬ হাজার ভোল্ট সরবরাহকৃত বৈদ্যুতিক দুটি টাওয়ার  সাদৃশ্য বিশাল মঞ্চ।
 
মেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তৃণমুল জনগণের সামনে তুলে ধরার লক্ষ-উদ্দেশ্য নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বটমুল চত্বরে উন্নয়ন মেলা শুরু করেছি। এ মেলার প্রথম দিন সকাল ১০টায়  এক বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা করা হয়। এ ছাড়া  প্রচার প্রচারণার জন্য মাইকিং ছাড়াও বিভিন্ন রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন ছড়িয়ে পড়ে উপজেলা চত্বর। 
 
তবে মেলায় শোভা বর্ধন করছে বর্তমান সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ আলহাজ শাহরিয়ার আলম-সহ সরকারি বিভিন্ন দপ্তরের উন্নয়ন মুলক কর্মকান্ড নিয়ে ৪৯ টি স্টল। এসব স্টল থেকে সাধারণ মানুষ কি ধরণের সেবা পাবে এবং সেবা সম্পর্কিত তথ্য অনায়াসে জানতে পারবে সে বিষয়ে অবহিত করা হচ্ছে এবং দিনের শেষে পর-পর তিনদিনই থাকছে জমকালো আয়োজনে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
ইত্তেফাক/নূহু