শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে: নৌমন্ত্রী

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৯:১৮
নৌমন্ত্রী শাজাহান বলেছেন, শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসতেন, তা হলে দেশে আজকের এই উন্নয়ন করা সম্ভব হতো না। তিনি ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে। যারা রাজনীতির নামে সন্ত্রাস করছে, গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে,  দেশের জনগণ তা প্রতিহত করেছে। তারপরেও ষড়যন্ত্র চলছে। 
 
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ চত্বরে আজ তিন দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেছেন। 
 
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে। 
 
উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এ মোতালেব মিয়া, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস  প্রমুখ।
 
ইত্তেফাক/জেডএইচ