সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে ফিতা কাটা, বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালীসহ নানা আয়োজনের মধ্য দিয়ে তিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের বিআরডিবি চত্বরে এই উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম। মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারি মোল্লা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, যুব কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। মেলায় সরকারের উন্নয়নের তথ্যচিত্র সম্বলিত বিভিন্ন দপ্তরের ও বেসরকারি সংগঠনের অর্ধ-শতাধিক স্টল অংশ নেয়।
ইত্তেফাক/জেডএইচ
