বিনোদন ডেস্ক
পুরোবিশ্বে সুপার হিরো সিনেমা ‘এভেঞ্জার’-এর জনপ্রিয়তা নতুন করে বলা কিছু নেই। প্রতিটি সিকুয়্যাল যেন আগের রেকর্ড ভাঙাতেই নির্মিত হয়। সুপার ন্যাচারাল ক্ষমতা দিয়ে অসম্ভবকে সম্ভব করাই এই সিনেমার সুপার হিরোদের কাজ। আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর, এ্যান্ট ম্যান, এ্যারো , ফ্লাসের মতো নানা চরিত্র স্বপ্নের মতো করে দু-চোখে ছবি আঁকে দর্শকদের চেতনাজুড়ে। পৃথিবীজুড়ে এভেঞ্জারের জনপ্রিয়তা ছড়িয়ে রয়েছে শিশুদের ঘরের দেয়ালে খেলনার উপকরণ হিসেবে, নানা বয়সী মানুষের মনের রংধনুতে, রোমাঞ্চকর সুপার হিরো স্ট্রিট শোতে আর সিনেমার পর্দায় তো রয়েছেই। একে একে বিভিন্ন পর্বের ধারাবাহিকতায় ২০১৯-এর উপহার হিসেবে মারভেল স্টুডিও থেকে মুক্তি পেতে চলেছে ‘এভেঞ্জার এন্ডগেম’। ২৬ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে সিরেনমাটি। দর্শকদের অধীর আগ্রহের যেন শেষ নেই এভেঞ্জারস এই নতুন পর্ব দেখার জন্য। এরইমধ্যে সব থেকে বেশি টিকেট বিক্রির তালিকায় রয়েছে সিনেমাটি। পাশের দেশ ভারতে ১০ লক্ষ অগ্রীম টিকেট বিক্রি হয়েছে এভেঞ্জারস এন্ডগেমের। যা ভারতীয় সিনেমার টিকেট বিক্রির ইতিহাসকে হার মানিয়েছে। টিকেট বিক্রির নানা ওয়েব সাইটেও সিনেমাটির একটি টিকেটের জন্য লড়াই করতে হচ্ছে দর্শকদের। অনেকেই টুইট করে জানিয়েছেন টিকেটের জন্য অ্যাপ্লাই করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সিনেমাপ্রেমীদের। কোথাও কোথাও এই সিনেমার একটি টিকেট বিক্রি হচ্ছে ৫০০ ডলারে।
এই সাফল্য ও জনপ্রিয়তা প্রসঙ্গে এভেঞ্জারের পরিচালক এনথোনি ও জো রুযো বলেন, ‘এভেঞ্জার শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সময়ের সাথে দীর্ঘ পথচলা। এবারে সিক্যুয়েল সবার কাছে আরো বেশি জনপ্রিয় হবে বলে আমরা আশাবাদী।’
