‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশে এ মেলার উদ্বোধন করেন।
এ মেলা উপলক্ষে মোরেলগঞ্জে আয়োজন করা হয় শোভাযাত্রা ও আলোচনা সভার। সকালে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, আফরোজা আকতার লিনা,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা সাব-রেজিস্টার লুৎফুন নাহার লতা, চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
