‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে ধারণ করে সারা দেশের মতো সাভারে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলা উদ্বোধন করেন। সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান। উদ্বোধন শেষে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আব্দুল গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর প্রমুখ।
মেলায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে। এখান থেকে সাধারণ মানুষের জমির খাজনা, নামজারি ও ভূমিকর গ্রহণসহ জাতীয় পরিচয়পত্র প্রদান করা হচ্ছে। মেলা উদ্বোধন শেষে উপস্থিত সকলে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
ইত্তেফাক/জেডএইচ
