কুমিল্লায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে নগরীর টাউনহল মাঠ থেকে একটি বর্ণাঢ্য উন্নয়ন শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদসহ জেলার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
পরে ছাত্র-ছাত্রীদের উন্নয়ন বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/বিএএফ
