‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গাংনীতে উপজেলা পর্যায়ে সরকারের উন্নয়ন এবং সফলতা তুলে ধরে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে গাংনীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল।
উন্নয়ন মেলার বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আখতার বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম), সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম,জাতীয় পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, শহিদুল ইসলাম শাহ, ইয়াছিন রেজা প্রমুখ।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
ইত্তেফাক/নূহু
