মঠবাড়িয়ায় মা নুরজাহান বেগম (৫৮) ও তার কলেজ পড়ুয়া মেয়েকে (১৯) ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দক্ষিণ বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৩৫ হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়। নুরজাহান ওই এলাকার রত্তন হাওলাদারের স্ত্রী।
পুলিশ জানায়, পিরোজপুরের ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পড়ে ক্রেতা সেজে তাদের হাতে নাতে আটক করে। এলাকায় নুরজাহান ও তার মেয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল।
এঘটনায় ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জসিম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/অারকেজি
