ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ০৩:৩৪
ঝিনাইদহে মনিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি যাদবপুর গ্রামের নাজির আলি মন্ডলের ছেলে।
 
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, রাত ১১ টার দিকে বাড়ির পাশের চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন মনিরুল ইসলাম। এসময় প্রতিপক্ষরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ওসি আরো জানান, নিহতের নামে ডাকাতি মামলা আছে। নিহতের বাবা নাজির আলি মন্ডল বলেন, আমার ছেলে মনিরুল ইসলাম ঢাকাতে ছিল। বৃহস্পতিবার বাড়িতে আসে।
 
ইত্তেফাক/আরকেজি