পাকিস্তানে আন্তর্জাতিক ১৮টি এনজিওকে দেশ ছাড়ার নির্দেশ

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ০৪:২৭
পাকিস্তান সরকার দেশে পরিচালিত ১৮টি বিদেশি এনজিওর কার্যক্রম বন্ধ এবং দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাকশন এইড এই তথ্য জানিয়েছে। বেশিরভাগ সংস্থা মানবিক সহায়তা নিয়ে কাজ করে।
 
তবে সরকার সমপ্রতি অভিযোগ জানায়, একটি এনজিও রাষ্ট্রবিরোধী কাজ করছে। পাকিস্তানে অ্যাকশন এইডের পরিচালক আব্দুল খালেক জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে তাদের বহিষ্কারের নোটিশ পাঠানো হয়েছে। তবে কারণ উল্লেখ করা হয়নি। - রয়টার্স
 
ইত্তেফাক/আরকেজি