পরমাণু অস্ত্রমুক্ত হতে উত্তর কোরিয়াকে সময়সীমা বেধে দিতে চান না পম্পিও

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ০৪:২৯
পরমাণু অস্ত্রমুক্ত হতে উত্তর কোরিয়াকে সময়সীমা বেধে দিতে চান না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও। এর আগে পম্পিও ২০২১ সালের মধ্যে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত হতে হবে বলে উল্লেখ করেছিলেন। আগামী সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন পম্পিও।
 
কিছুদিন আগে পম্পিওর সফর বাতিল করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রেমে পড়ে গেছেন। তিনি পমিপওকে সময়সীমা বেধে দেওয়ার নীতি থেকে সরে আসার আহবান জানিয়েছিলেন। - দ্য গার্ডিয়ান
 
ইত্তেফাক/আরকেজি