দৌলতদিয়ায় পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১১:৪৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডুবে জাহানার আক্তার (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টায় ভাসমান অবস্থায় দৌলতদিয়ার ৬নং ফেরিঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে উত্তর দৌলতদিয়া সাহাদত মেম্বারের পাড়ার বাবু ভুইয়ার মেয়ে।
 
জাহানার আক্তারের শিশুর চাচা রেজাউল মোল্লা জানান, জাহানারা স্থানীয় প্রভাতী কিন্ডার গার্টেনের ১ম শ্রেণিতে পড়তো। বৃহস্পতিবার বিকেল ৫টায় খেলার সাথীদের সঙ্গে সে বাবা-মাকে না জানিয়ে দৌলতদিয়া ৪নং ফেরিঘাট সংলগ্ন গরুঘাট এলাকায় নদীতে গোসল করতে নামে। সবাই বাড়িতে ফিরলেও জাহানারা ফিরে না আসায় তার মা সন্ধ্যার পর থেকে আশ-পাশের বাড়ি ও নদীতে খোঁজাখুজি করে তাকে না পেয়ে বাড়িতে ফিরে আসে। শুক্রবার সকাল ৭টার দিকে তার মৃতদেহ ৬নং ফেরিঘাট এলাকায় ভেসে উঠলে এলাকার লোকজন উদ্ধার করে।
 
ইত্তেফাক/ইউবি