বেনাপোলে চালান ফাঁকি দিয়ে আনা পোশাক, কেমিক্যাল জব্দ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২০:১৬

ভারত থেকে ফুড ফ্লেভার আমদানির আড়ালে এক ট্রাক শাড়ী, থ্রি পিচ ও কেমিক্যাল আমদানি করায় মঙ্গলবার ট্রাকসহ মালামাল জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউজে জব্দকৃত পণ্যের চালানটির পুনঃ পরীক্ষা হয়েছে। 

পণ্যের চালানটির প্যাকিং লিস্টে আমদানি করা হয় ২৫ কার্টনে পাঁচ’শ কেজি ফুড ফ্লেভার। কিন্তু পণ্য চালানটি জব্দ করার পর ওই ট্রাক থেকে দুইশ কেজি কেমিক্যালসহ বিপুল পরিমাণ রেডিমেড কাপড়চোপড় পাওয়া যায়। পণ্য চালানটির আমদানীকারক ঢাকার রেড গ্রীন ইন্টারন্যাশনাল। যার বিল অব এন্ট্রি নং সি-২৫৫৭৭, তাং-১৩.৪.১৯,। পণ্য  চালানটির আমদানীকারক প্রতিষ্ঠান গত ২ এপ্রিল ২০১৯  একটি এলসি খোলেন পণ্যটি আমদানী করার জন্য। যার এলসি নং২৯৬৬১৯০১০০৩৬।পণ্য চালাানটির সি এন্ড এফ এজেন্ট ছিলেন মেসার্স  আহাদ এন্টার প্রাইজ।

বেনাপোল কাস্টমস হাউসের ইনভেস্টিগেশন রিসার্চ এন্ড ম্যানেজমেন্ট গ্রুপের একটি প্রতিনিধি দল জব্দকৃত মালামাল পরীক্ষা করে বুধবার প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদনে চালানের আড়ালে অন্য পণ্যে উদ্ধারের কথা উল্লেখ করা হয়। বেনাপোল কাস্টম হাউসের  উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন চালানের আড়ালে অন্য পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আগে বিমান চলতো, এখন গরু চরে

এ ব্যাপারে  সিএন্ডএফ এজেন্ট মালিক মেসার্স আহাদ এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ জানান, কাস্টমসের জব্দ করা মালামাল সম্পর্কে তাদের কাছে সঠিক কোনো তথ্য নেই। তবে ওই গাড়িতে তাদের পাঁচশ কেজি ফুড ফ্লেভার ছিলো। 

ইত্তেফাক/অনি