শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৫নং ফেরি ঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ২০ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়েছে।
উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের জেলে মো. ফরিদ শেখের জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটি ১৪০০ টাকা কেজি দরে স্থানীয় মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।
দৌলতদিয়া ঘাট বাজারের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বেপারী বলেন, এই কাতলা মাছটি ১৪০০ টাকা কেজি দরে কিনেছি। আশা করি, ২ হাজার টাকা কেজি দরে এই মাছ বিক্রি করতে পারবো।
জেলে মো. ফরিদ শেখ জানান, এর আগেও তিনি প্রায় ৩০ কেজি ওজনের কাতলা মাছ ধরেছেন। এমন বড় মাছ পেলে খুব ভালো লাগে। অনেকেই এসে ভিড় জমাচ্ছেন ২০ কেজি ওজনের কাতলা মাছটি দেখার জন্য।
ইত্তেফাক/ইউবি
