মানিকছড়িতে উন্নয়ন মেলা

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৬:৪০
মানিকছড়িতে উন্নয়ন মেলা বেশ সাড়া ফেলেছে। মেলার দ্বিতীয় দিন শুক্রবার  অনেকে সন্তানদের  নিয়ে এসেছেন। 
 
জানা গেছে, ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূলে তুলে ধরতে সারাদেশে ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ৪-৬ অক্টোবর তিন দিনব্যাপী মানিকছড়ি উপজেলা প্রশাসন টাউন হল চত্বরে এ মেলার আয়োজন করেন। 
 
এতে উপজেলা সকল সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে প্রায় অর্ধশত স্টলে সরকারের বাস্তবায়িত এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের খণ্ডিত চিত্র তুলে ধরা হয়। 
 
ইত্তেফাক/জেডএইচ