মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৬:৪৬
মেহেরপুর সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় বাচেনা খাতুন (৭২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পিরোজপুর গ্রামে এ দুর্ঘটনার ঘটে।
 
নিহত বাচেনা খাতুন পিরোজপুর গ্রামের গোলাম শাহার স্ত্রী।
 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বাচেনা খাতুন বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে কামরুল ইসলাম দ্রুতগামী মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। কুষ্টিয়ার নেওয়ার পথে তিনি মারা যান।
 
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় শুক্রবার সকালে কামরুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ