সাবেক ফুটবলার আব্দুল হাই আর নেই

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৭:৪৬
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল হাই (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ বহু গণগ্রাহী রেখে গেছেন।
 
গৌরীপুর পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাজার পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ