রংপুরে কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় রাশেদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া পুরাতন পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল উপজেলার বড়ূয়াহাট ইউনিয়নের পূর্ব চাঁনঘাট গ্রামের আব্দুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রাশেদুল বাড়ি থেকে বের হয়ে ইজিবাইকে করে কাউনিয়া যাচ্ছিলেন। এ সময় তিস্তা থেকে সাতমাথাগামী একটি মাহিন্দ্রর সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা যাত্রী রাশেদুল গুরুতর আহত হন। পরে আহত রাশেদুলকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/বিএএফ
