সিরাজগঞ্জে ট্রাক চাপায় মনোয়ারা (৩২) ও চায়না খাতুন (১৬) নামে ২ নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে মুলিবাড়ি চেকপোস্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার কোনাগাঁতী গ্রামের ফজলার রহমানের স্ত্রী মনোয়ারা (৩২) ও তার বোন চায়না খাতুন (১৬)। আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু থানার ওসি শহিদ আলম জানান, শুক্রবার বিকেলে মুলিবাড়ি চেকপোস্টের কাছে উত্তরবঙ্গগামী একটি ট্রাক অটো ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ২জন আহত হয়। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
