বজ্রপাতে গৃহবধূ নিহত

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ২২:১৯
কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে হুমায়রা বেগম (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রং মহল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ হুমায়ারা বেগম ওই এলাকার জামাল উদ্দিন সোনা মিয়ার স্ত্রী। নিহত হুমায়রা চার সন্তানের জননী। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হুমায়রা বেগম শুক্রবার বিকালে গৃহপালিত গরুর জন্য বিলে ঘাস কাটতে যায়। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতের আঘাতে হুমায়ারা বেগম ঘটনাস্থলে মারা যান।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইদারনাশী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম লেদু জানান, বজ্রপাতে নিহত হুমায়রা বেগম সম্পর্কে আমার চাচী।
 
ইত্তেফাক/নূহু