মাগুরা পৌর এলাকার ভায়না মোড়ে শুক্রবার রাত ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আহতদের মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পরেশ সাহা (৪৫) পেশার একজন বার্বুচি। তার বাড়ি মাগুরা শহরতলীর দড়ি মাগুরায়।
মাগুরা সদর থানার এসআই স্বপন জানান, একদল বাবুর্চি বিয়ের রান্নার কাজ করার জন্য রাত ১১টার দিকে নছিমনযোগে মাগুরার শালিখা উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে মাগুরা পৌর এলাকার ভায়না মোড়ে একটি বাসকে সাইড দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও অপর ৫জন আহত হন।
ইত্তেফাক/ইউবি
