গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন তরুর দাফন শনিবার সম্পন্ন হয়েছে। এর আগে গত শুক্রবার রাত ১০টা ২০মিনিটের দিকে দুর্গাপুর গ্রামের তার নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, পুত্র ও কন্যা সন্তান রেখে গেছেন।
শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে বোয়ালিয়া ইউনিয়নের দুর্গাপুর আমবাগানে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দুর্গাপুর আমবাগান গোরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, সাবেক উপাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. আশরাফুল হক চুনু, গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) এসএম জাকারিয়া ও সাংবাদিক আতিকুল ইসলাম আযম প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
