এ বছর তীব্র শীত পড়তে পারে: চীনের সতর্কতা

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৪:০৭
চীনের উত্তরাঞ্চলীয় অধিকাংশ এলাকায়  প্রচণ্ড ঠান্ডা পড়বে বলে দেশটির জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে। শনিবার সংস্থাটি এ পূর্বাভাষ দেয়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, ইনার মঙ্গোলিয়া ও চীনের উত্তর-পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলে তীব্র ঠান্ডা ও শক্তিশালী বাতাস বয়ে যাবে এবং শুক্রবারের চেয়ে তাপমাত্রা চার থেকে আট ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।

সংস্থাটি আরো জানায়, ইনার মঙ্গোলিয়ার উত্তর-পূর্বাঞ্চল এবং হিইলংজিয়াংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা থেকে মাঝারি মাত্রার তুষারপাত হতে পারে।
 
এমন খবরে ‍উদ্বেগ বাড়ছে চীনের উত্তরাঞ্চলীয় কর্তৃপক্ষের মাঝে। তীব্র শীত পড়লে কিভাবে তা মোকাবেলা করা হবে সে বিষয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণের কথা ভাবছেন তারা।
 
ইত্তেফাক/টিএস