'সরকারের উন্নয়নের প্রমাণ হল বড় বড় দালান'

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৫:০৫
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, যারা বলে আওয়ামী লীগ সরকার থাকলে দেশে কোন উন্নয়ন হয় না, তারা বাহিরে বের হয়ে দেখেন দেশের প্রত্যন্ত গ্রামগুলোও আজ শহরে পরিণত হয়েছে। সরকারের উন্নয়নের ছোঁয়া না থাকলে দেশে আজ বড় বড় দালান নির্মাণ হতো না। এতো রাস্তাঘাট, ব্রিজ কালভাট শিক্ষাপ্রতিষ্ঠান তৈরির একমাত্র রূপকার হাসিনা সরকার। দেশের চলমান অপ্রতিরোধ্য উন্নয়ন অব্যাহত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান।
 
শনিবার বেলা ১১টার দিকে দিনাজপুরের ফুলবাড়ি পৌর শহরের নিমতলাস্থ রাজ্জাক টাওয়ার ও নিউ পদ্মকলি সুইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
 
রাজ্জাক টাওয়ারের সত্বাধিকারী মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান শাহ কামরু ও থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. নাসিম হাবিব।
 
ইত্তেফাক/আরকেজি