রাজধানীতে মাদক বিরোধী অভিযান, গ্রেফতার ৩৭

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৬:০০
রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
 
এ সময় তাদের কাছ থেকে ১৬০৭ পিস ইয়াবা, ৬৪১ গ্রাম (১৩৪০ পুরিয়া) হেরোইন ও ৩৫০ গ্রাম (৫২ পুরিয়া) গাঁজা উদ্ধার করা হয়।
 
শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই