ফকিরহাটে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৬:৩৪
বাগেরহাটের ফকিরহাটে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে আট্টাকা স্কুল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
 
গ্রেপ্তারকৃতরা হল- আট্টাকা গ্রামের সদ্দার আকিজ আলীর ছেলে আরিফ হোসন (৩৫) ও মুজিদ খানের ছেলে জাকির খান (৩২)।
 
পুলিশ জানায়, শুক্রবার রাতে আট্টাকা স্কুল সংলগ্ন এলাকা থেকে এএসআই একেএম মিজানুর রহমানের নেতৃত্বে নুর আলম ও সাইফুল ইসলাম তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১শ’গ্রাম গাঁজা ও ৫পিচ ইয়াবা উদ্ধার হয়। শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়ের করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ