কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ নাশকতার অভিযোগে নারীকর্মীসহ তিন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে। এ সময় ১২টি ককটেল উদ্ধার করে পুলিশ।
দৌলতপুর পুলিশ জানায়, গোপন খবর পেয়ে থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউপির শশীধরপুর মধ্যপাড়া গ্রামের আমজাদ হোসেন ওরফে সেরমানের বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ ১২টি ককটেল জামায়াতের প্রচারপত্র উদ্ধার করে। পুলিশ আমজাদ হোসেন ওরফে সেরমানের স্ত্রী নারী জামায়াতকর্মী মমতাজ খাতুন (৪৫) তার ছেলে মামুন (২৫) ও মমতাজের ভাই পাবনার ঈশ্বরর্দীর গড়গড়ি পাড়ার মনিরুলকে (৪০) আটক করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
ঐ বাড়িতে বিএনপি-জামায়াতের বেশ কিছু লোক নাশকতার পরিকল্পনা করছিলেন বলে দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে
