চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র মামলার পলাতক আসামি আতাহার আলীকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিনোদপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আতাহার আলী উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জের সিরাজুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই আবদুস সালাম জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিনোদপুর বাজার থেকে আতাহারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র মামলায় গ্রেপ্তার পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
ইত্তেফাক/বিএএফ
