র্যাব-১৩ রংপুর, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল আজ বিকালে ১০১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ বিপ্লব হোসেন বিপুল (২৫)। সে গাইবান্ধা জেলার সাঘাটা থানার দক্ষিণ শিমুল তাইড় এলাকার মোঃ আবু বক্কর ছিদ্দিকির ছেলে।
র্যাব-১৩ রংপুর জানিয়েছে গ্রেপ্তারকৃত বিপুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/নূহু
