মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে ৩দিনের চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। সমাপনী দিনে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা।
কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আজিজ ভূঁঞা। মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজ অনুষ্ঠান সঞ্চালন করেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এবং উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ স্টলের স্বত্বাকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আজিজ ভূঁঞা।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন মনোয়ারা বেগম মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী জান্নাতুল ফেরদাউস। উন্নয়ন মেলায় মোট ৩০টি দাপ্তরিক প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে। উন্নয়ন মেলায় সেরা স্টল হিসেবে নির্বাচিত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ ফোরকান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খান মোঃ টিপু সুলতান, উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সর্দার, দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্যাহ কাজল, মৎস্য অফিসার আব্দুল গাফপার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সুমন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেনসহ সকল দাপ্তরিক প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ইত্তেফাক/নূহু
