সাঘাটা উপজেলার বিভিন্ন বিল এলাকায় অভিযার চালিয়ে থানা পুলিশ রবিবার শিকারীদের শিকার করা শতাধিক পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে।
প্রতি বছরের ন্যায় শীত শুরুর আগেই এবারও উপজেলার বিভিন্ন খালে বিলে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে দেশি ও অতিথি পাখি। সন্ধ্যা নামলেই বনের গাছে গাছে পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে এলাকা। এ সুযোগে সৌখিন ও পেশাদার পাখি শিকারীরা বন্দুক, বিষটপ ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এসব পাখি নিধন শুরু করেছে।
পাখি শিকার আইনগতভাবে নিষিদ্ধ থাকলেও শিকারীরা তা মানছেন না। তারা আইনের প্রতি তোয়াক্কা না করে তারা পাখি শিকার করে যাচ্ছেন।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, হাসিলাকান্দি বিল এলাকায় বিভিন্ন ধরনের ফাঁদ পেতে বকসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করার সময় পুলিশ অভিযান চালিয়ে শতাধিক পাখি আটক করে। পরে থানায় নিয়ে সেসব পাখি অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি এলাকায় পাখি নিধন প্রতিরোধে পুলিশের অভিযান চলছে।
পরবর্তীতে পাখি শিকার অব্যাহত থাকলে শিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ইত্তেফাক/কেআই
