আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। গুরুতর আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ দ্ইু জনকে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসীম উদ্দিন হাওলাদার জানান, উপজেলার বাগধা গ্রামের আনন্দ বল্লভের সাথে প্রতিবেশী ননী বল্লভের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে ওই জায়গার ৩০ ধারার তদন্তে সার্ভেয়ার উপস্থিত হলে তার সামনেই পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষ হামলা সংঘর্ষে জড়িয়ে পরে। পরস্পরের হামলায় উভয় পক্ষের নারীসহ অন্তত পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে সঞ্জীব মজুমদার ও তুলি বল্লভকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আনন্দ বল্লভ বাদী হয়ে শনিবার সন্ধ্যায় মামলা দায়ের করলে (নং-৩ (৬.১০.১৮) ওই মামলায় রবিবার সকালে ননী বল্লভের ছেলে প্রভাষ বল্লভ (৩৫) ও রাজেন বল্লভের ছেলে ধীরেণ বল্লভ (৪৫)কে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এঘটনায় অপর পক্ষও আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তদন্ত কর্মকর্তা।
ইত্তেফাক/কেআই
