গোপালগঞ্জে চাকরি নিয়মিতকরণ ও বেতন চালুর দাবিতে মানববন্ধন

আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৬:১৬
গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতির ৫০ বেড হাসপাতালের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ ও বেতন-ভাতা চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে ওই হাসপাতালের ৭২ কর্মচারী।
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. জহির উদ্দিন বাবুল, ধর্ম বিষয়ক সম্পাদক পারভেজ শেখ, উপদেষ্টা উজ্জ্বল বিশ্বাস, সদস্য খাদিজা আক্তারসহ আরো অনেকে।
 
বক্তারা বলেন, এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ডা. আবিদ হাসান শেখ আমাদের প্রত্যেকের কাছ থেকে কাছ থেকে ১ থেকে ৩ লক্ষ করে টাকা অনুদান হিসেবে গ্রহণ করে হাসপাতাল চালু করেন। আমরা হাসপাতালে বিভিন্নপদে কাজ শুরু করি। হাসপাতালে সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার আমাদের সাথে আলোচনা করে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের চাকুরী নিয়মিত করা হয়নি। দেয়া হচ্ছেনা বেতনও। তিনি আমাদের দেয়া কথা রাখেননি পরিবার পরিজন নিয়ে আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি।
 
ইত্তেফাক/কেআই