ফরিদপুরের ভাঙ্গায় শেষ হলো তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮। ‘অদম্য বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২টি দপ্তর অংশ নেয় এই মেলায়।
মেলায় সমাপনী অনুষ্ঠানে শনিবার রাতে পুরস্কার বিতরণ করা হয়। এতে সেরা স্টল ১ম পুরস্কার পায় সরকারের উন্নয়ন অংশীদার ও দেশের সবচেয়ে সেরা বিদ্যুৎ সেবাদানকারী সংস্থা ওজোপাডিকোর। সরকারের বিভিন্ন সফলতা, উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরার কারণে সরকারি পর্যায়ে পুরস্কার পায় সংস্থাটি।
ভাঙ্গা আবাসিক প্রকৌশলী ফরিদুল ইসলামের হাতে প্রথম পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুর উর রহমান, ভাঙ্গা সরকারি কেএম কলেজের অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালি, উপজেলা পরিবার পরিকল্পন কর্মকর্তা অনাদি রঞ্জন মজুমদার প্রমুখ।
গত বৃহস্পতিবার সকালে সারা দেশে একযোগে প্রতিটি জেলা ও উপজেলায় জাতীয়ভাবে উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় ভাঙ্গাতেও ব্যাপক জাঁকজমকভাবে মেলার আয়োজন করা হয়।
ইত্তেফাক/জেডএইচ
