কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে খাটের নীচে অভিনব কায়দায় লুকানো ৮৩ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা যায়, রবিবার সকাল পৌনে ৯টার দিকে র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদে অভিযান চালিয়ে গোদার বিলের হোছাইন বাড়ির মৃত রহমত হোছাইনের পুত্র সৈয়দ আলমকে (৩৬) আটক করে।
আটককে জিজ্ঞাসাবাদ করে তার শয়ন কক্ষে খাটের নিচে অভিনব কায়দায় লুকানো ইয়াবার একটি বস্তা উদ্ধার করা হয়। পরবর্তীতে গণনা করে ৮৩ হাজার ৬’শ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য ৪ কোটি ১৮ লাখ টাকা।
আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে ব্যবস্থা গ্রহণের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
